× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে সহিংসতা বৃদ্ধি ও ইসির সক্ষমতা নিয়ে আজ প্রশ্ন উঠেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

রংপুর অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম

নির্বাচনে সহিংসতা বৃদ্ধি ও ইসির সক্ষমতা নিয়ে আজ প্রশ্ন উঠেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আস্থা পাচ্ছে না। নির্বাচনের পথে সহিংসতা বাড়ার শংঙ্কা ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের মাঠ সমতল নয়। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থার ঘাটতি রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর)) আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে নাগরিক প্লাটফর্মের ‘আঞ্চলিক পরামর্শ সভা’য় তিনি এ কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে যে উন্মুখ হয়ে আছে এনিয়ে কোন সন্দেহ নেই। আমলাতন্ত্রের ভেতরে যে অস্বস্তি তা কাটানোর জন্য নির্বাচন চাওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে একই রকম পরিস্থিতি।  মানুষের মনে একদিকে প্রচন্ড প্রত্যাশা অপরদিকে আস্থার অভাব।

তিনি বলেন, আপনারা মনে করেন নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ হাতে নিতে পারেনি। স্থানীয় পর্যায়ে এ কথা আরও বেশি বেশি আলোচিত হচ্ছে।এমনকি মিডিয়াও তা বলছে । এমন পরিস্থিতি কতদিনে কাটবে তা এখন দেখার বিষয়।    

তিনি আরও বলেন, আমরা নাগরিকদের প্রত্যাশা ও রাজনীতিবিদদের প্রতিশ্রুতিকে কাছাকাছি আনতে চাচ্ছি। এতে জবাবদিহিতার প্রক্রিয়া অব্যহত থাকবে। আগামী সংসদে এসব প্রতিশ্রুতি কিভাবে প্রতিপালন করা হবে, তা নিয়ে রাজনীতিবিদদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজিউল ইসলাম, তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী,  সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা