× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় প্রভাষক গোলাম আজম নিহত

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২০:২১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫ ২০:৩২ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রভাষক গোলাম আজম নিহত

সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ও পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক গোলাম আজম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম আজম সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ থেকে সাতক্ষীরায় ফেরার পথে কাঁদাকাটি বাজারে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের উপর চলে আসে। পথচারীরা তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন সড়ক দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা