× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ণিল আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম

বর্ণিল আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রার বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফেনী ইউনিভার্সিটি। ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছে ফেনী ইউনিভার্সিটি।

শনিবার (২৯ নভেম্বর) সকালে এ উপলক্ষে শহরের মিজান রোডের সামনে থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাস প্রাঙ্গণে হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিভার্সিটি গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাছির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুর রইছ কাইজার, ট্রেজারার মোহাম্মদ এনায়েত উল্লাহ, সদস্য মাকসুদুর রহমান, মেহেরাজুল করিম মানিক, আলতাফ হোসেনসহ অন্যান্য বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। 

এ সময় আরও উপস্থিত ছিলেনÑ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, আয়োজক কমিটির আহ্বায়ক আলী আকবর সিয়াম, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় আমরা একটি লক্ষ্যই সামনে রেখেছিলাম ফেনী ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা। আজ ১৩ বছরে এসে আমরা দেখতে পাচ্ছি সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বক্তারা।

প্রসঙ্গত, ফেনী ইউনিভার্সিটি সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর অস্থায়ী ক্যাম্পাস ফেনী শহরের বারাহিপুরে। ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদন লাভ করে এবং ২০১৩ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা