কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৮:২০ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করেই যেন শীত জেঁকে বসেছে। তীব্র শীতে কাঁপছে উপকূলীয় জনপদ। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে বাড়ির আঙিনা, পথঘাট ও ফসলের মাঠ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার কলাপাড়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। এদের মধ্যে বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া এবং সর্দি কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উপজেলার নীলগঞ্জের কদভানু বেগম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গেই আমার বাচ্চা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে এসে দেখি অনেক বাচ্চাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
দিনমজুর আব্দুল রহিম বলেন, ‘শীতে আমাগো কাম-কাইজ কমে গেছে, তার মধ্যে বাচ্চাদের ঠান্ডাজনিত ডায়রিয়া রোগ বৃদ্ধি পাচ্ছে।