× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্দ্বীপে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাঠের ব্রিজ নির্মাণ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:১৪ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ পিএম

সন্দ্বীপে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাঠের ব্রিজ নির্মাণ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের উদ্যোগে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়। নতুন কাঠের এই ব্রিজটি দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে বলে আশা করছে স্থানীয়রা।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৫০০ পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা এ খালের ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় বহু বছর যাবত চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল এদের। বিশেষ করে শিক্ষার্থী, নারী, প্রবীণ ও রোগীদের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে এই দুর্ভোগ আরও চরমাকার ধারণ করত।

ব্রিজটি নির্মাণে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধনের সময় স্থানীয়দের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। একাধিক বাসিন্দা বলেন, ‘দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো। এখন সহজে যাতায়াত করা যাবে। শিশুদের স্কুলে যাওয়া-আসাতেও আর সমস্যা হবে না। এলাকাবাসী আরও জানান, মানুষের কল্যাণে রফী উদ্দিন ফয়সাল ভাইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের মানবিক কাজ চলমান থাকলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এর আগে ব্যক্তিগত উদ্যোগে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় ১১টি সড়ক সংস্কারের কাজও সম্পন্ন করেন রফী উদ্দিন ফয়সাল।তিনি বলেন,‘মানুষের দোয়া এবং সন্তুষ্টিই আমার বড় শক্তি। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এই ব্রিজ নির্মাণ করেছি। এলাকার মানুষ যেন স্বস্তিতে চলাচল করতে পারে, এটিই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে ভবিষ্যতেও জনকল্যাণের কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা