× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকার ভাইয়ের হাতে প্রেমিক খুন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২০:৩৩ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ২০:৫২ পিএম

প্রেমিকার ভাইয়ের হাতে প্রেমিক খুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রেমিক মুক্তার মিয়া (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তার উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, এক বছর আগে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলী আক্তারের সঙ্গে মুক্তার মিয়ার প্রেমের সম্পর্ক হয়। এ ঘটনায় মুক্তারের পরিবার মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেও মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। পরে এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। 

বৃহস্পতিবার দুপুরে নিহত মুক্তার মিয়া অটো নিয়ে চাতলপাড় বাজার থেকে কচুয়া গ্রামের দিকে যাওয়ার পথে মেয়ের বড় ভাই শাহালমের নেতৃত্বে ১০-১৫ জন দুর্বৃত্ত ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি হাত-পা ও পেটে আঘাত করে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা মুক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ বলেন, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা