× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ বালু উত্তোলনকালে জেলা প্রশাসনের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৮:২৮ পিএম

অবৈধ বালু উত্তোলনকালে জেলা প্রশাসনের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নদী ও পরিবেশ ধ্বংসে জড়িত দুই ব্যক্তিকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের তফসিল বহির্ভূত এলাকায় জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। 

তিনি বলেন, আইন অমান্য করে নদীর বুক থেকে চলছিল অবৈধ বালু লুটপাট। এ অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১১ ধারার লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় মো: মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়া (৩৪) এবং মো: হারুন অর রশিদের ছেলে মো: আনোয়ার হোসেনকে (৪১) কে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজা ঘোষণার পর মুহূর্তেই আদায় করা হয় পুরো ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, ‘জনস্বার্থে নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৯ নভেম্বর একই স্থানে আরেক অভিযানে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। ফলে এক সপ্তাহের ব্যবধানে নবীনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা