× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক দল নেতা বাবুলকে লক্ষ্য করে গুলি- সম্মেলন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ২০:৩৯ পিএম

শ্রমিক দল নেতা বাবুলকে লক্ষ্য করে গুলি-  সম্মেলন

চট্টগ্রামের সন্দ্বীপে জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা সাধারণ সম্পাদক ও পণ্ডিতের হাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দীন বাবুলের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে বলে  অভিযোগ উঠেছে। 

বুধবার (২৬ নভেম্বর) এ ঘটনায় প্রাণনাশের আতঙ্কে থাকা বাবুল বিকালে পণ্ডিতের হাটে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে নাছির উদ্দীন বাবুল জানান, গত ১৫ অক্টোবর পণ্ডিতের হাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন মহল থেকে হুমকি ও চাপের মুখে রয়েছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সারিকাইত এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ির সামনে পৌঁছালে পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত আমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রাণে বাঁচতে মোটরসাইকেল ফেলে দ্রুত দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেই।’

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চিকিৎসা নেওয়ার পর বিষয়টি দ্রুত থানা প্রশাসনকে অবহিত করেন এবং সন্দ্বীপ থানার ওসির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

সন্দ্বীপে শ্রমিক দল নেতা নাছির উদ্দীন বাবুলকে লক্ষ্য করে গুলি ও হত্যাচেষ্টার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রীস আলম, উপজেলা বিএনপির সদস্য আশ্রাফ উদ্দিন, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল আলীম মেম্বার, সদস্য সচিব তসলিম, যুবদল নেতা মাইনউদ্দীন শিকদার, নাহিদ মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা