পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৪৬ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:৫৯ পিএম
খুলনার পাইকগাছা উপজেলায় পানি অধিকার-বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের উদ্যোগে এর আয়োজন করা হয়।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ও প্রশাসনিক কর্মকর্তাসহ স্বাস্থ্য গ্রাম দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে বক্তব্য দেনÑ অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, মিতা রানী দাস, পূর্ণ চন্দ্র মন্ডল, রেজাউল করিম, খানজাহান আলী, আয়ুব আলী, লিল্টু রানী মন্ডল, ইমা খানম, নাজমুন নাহার ইতি প্রমুখ।
অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদে নারীদের জন্য পৃথক প্রকল্প গ্রহণ, গড়ইখালী ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণ, আর্সেনিকসহ সব ধরনের পানি পরীক্ষার ব্যবস্থা, ওয়াশ-সংক্রান্ত তথ্যের ডাটা ব্যাংক তৈরি এবং উপজেলায় স্থাপিত আর.ও. প্লান্টসমূহকে বাধ্যতামূলক পানি পরীক্ষার আওতায় আনার বিষয়ে সুপারিশ তুলে ধরেন।
প্রধান অতিথি মাহেরা নাজনীন বলেন, নারীদের জন্য প্রতি বছর পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছেÑ যেমন ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, সাইকেল বিতরণ ও সেলাই মেশিন বিতরণ। ইউনিয়ন পর্যায়েও গণশুনানি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।