× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

চকরিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমির বিরোধে ভাতিজার লাথির আঘাতে মোহাম্মদ কালু (৮৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কালু কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার বাসিন্দা।  
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত পরিবারের বরাত দিয়ে জানা গেছে—সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদ কালু তাঁর ছেলেদের নিয়ে বিরোধীয় জমিতে চাষ করতে যান। ঠিক তখনই ভাতিজা আলী আহমদ ঘটনাস্থলে এসে তর্কাতর্কি শুরু করেন । এক পর্যায়ে চাচা বৃদ্ধ কালুর বুকে লাথি মারেন ভাতিজা। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে ইউনিয়ন ক্লিনিকের চিকিৎসক মোহাম্মদ হাসান তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে  আলী আহমদের ওপর আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা শুরু করে। খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে যান। কিন্তু পুলিশ ভ্যান শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছানোর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকশো স্থানীয় মানুষের সহায়তায় আলী আহমদকে আটক করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নেওয়ার ব্যবস্থাও করা হয়। তার স্ত্রী পারভীন আক্তার বানুকেও মারধরের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহত মোহাম্মদ কালুর ছেলে সরওয়ার আলম ও মেয়ে জান্নাতুল ফেরদৌস জানান, তাঁদের তিন কানি (১২০ শতক) জমি গত ২০ বছর ধরে জালিয়াতির মাধ্যমে ভোগ করে আসছিল তাঁদের জ্যাটাতো ভাই আলী আহমদ। সম্প্রতি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এক কানি (৪০ শতক) জমির ডিগ্রি নিজেদের অনুকূলে আসে। এরপরও আদালতের রায় অনুযায়ী জমি বুঝিয়ে দিতে অস্বীকৃতি জানায় আলী আহমদ। এ নিয়ে একাধিকবার শালিসি বৈঠকের প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি সে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত এসএমচর স্টেশন এলাকায় হাজার মানুষ জড়ো হয়েছে। পুলিশের উপস্থিতি সত্ত্বেও আটক আলী আহমদকে ভ্যানে ওঠানোর মুহূর্তে নিহত কালুর আত্মীয়রাা চড়াও হন এবং তাঁকে টেনে নামিয়ে বেদম মারধর করেন। ইটের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়।
ঘটনার পর ক্ষুব্ধ আত্মীয়রা আলী আহমদের ঘর-বাড়িতে ভাঙচুর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা