× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১২:৪২ পিএম

ঘাটাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

টাঙ্গাইলের ঘাটাইলে ঝিনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমানের নেতৃত্বে দিগলকান্দি ইউনিয়নের বাগুনডালি গ্রামে ঝিনাই নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, অভিযান পরিচালনাকালে অবৈধ ড্রেজার ও পাইপের মালিক দাবিদার কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রাও কারো নাম বলতে না পারায় অবৈধ ড্রেজার ব্যবহার অনুপযোগী করে বিনষ্ট করা হয়। এছাড়া আনুমানিক ৫৫০ ফুট ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। তাছাড়া ড্রেজারের মালিকের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা