× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় পাচারের সময় সমুদ্রপথে ২৮ জনকে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৬:০১ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৭:৩১ পিএম

মালয়েশিয়ায় পাচারের সময় সমুদ্রপথে ২৮ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি বলেন,  সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক লোকজন টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন সৈকতে অবস্থান করছে। এমন তথ্য পেয়ে ভোরে কোস্ট গার্ড ও পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌছায়। এ সময় পাচারকারীরা পালালেও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সৈকতে জড়ো করা ২৮ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় সমুদ্রপথে পাচারের পরিকল্পনা করছিল।

তিনি আরও বলেন, মানবপাচার রোধে কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা