× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনা টাকায় যাত্রীসেবা দিয়ে কথা রেখেছেন সেই আশরাফুল

কুড়িগ্রাম সংবাদদাতা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৯:২৬ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ২১:৫২ পিএম

আর্জেন্টিনা সমর্থক রিকশাচালক আশরাফুল ও এক যাত্রী। ছবি : প্রবা

আর্জেন্টিনা সমর্থক রিকশাচালক আশরাফুল ও এক যাত্রী। ছবি : প্রবা

এবারের বিশ্বকাপ আসর শুরু হওয়ার আগে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা সাদা-আকাশি রঙে রাঙান কুড়িগ্রামের মো. আশরাফুল। ঘোষণা দিয়েছিলেন পছন্দের দল আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হলে সারাদিন আর্জেন্টিনা সমর্থকদের বিনা টাকায় যাতায়াত সেবা দিবেন। নিজের দেওয়া কথা রেখেছেন তিনি।

দীর্ঘ তিন যুগ পর রবিবার (১৮ ডিসেম্বর) ফুটবল বিশ্বের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। পর দিন সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকদের বিনা টাকায় যাতায়াত সেবা দিয়েছেন আশরাফুল।

সকালে তার রিকশায় চরে টাকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন কুড়িগ্রাম শহরের একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক বেলাল হোসেন। তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। এর আগে আশরাফুলের রিকশায় চড়েছিলাম। আজ সকালে একটা কাজে বের হয়ে তার রিকশায় চড়ি। কিন্তু নামার পর অনেক চেষ্টা করেও তাকে টাকা দিতে পারলাম না। আমি অবাক হয়ে গেলাম।’

এ দিন সকাল থেকে আশরাফুলের বিনা টাকায় চড়েছেন ৭০ জনের বেশি যাত্রী। তাদের মধ্যে একজন শহরের পাশে বাঁধের পাড় এলাকার বাসিন্দা আজিজুল হক। তিনি বলেন, ‘আজকে উনার (আশরাফুল) সঙ্গে জিয়া বাজারে দেখা হয়। বললাম জেলা পরিষদ যাব। রিকশায় চড়ার পর আর্জেন্টিনা নিয়ে অনেক কথা হল। কথা শুনে বুঝলাম তিনি আর্জেন্টিনার কট্টর সমর্থক। জেলা পরিষদে নামার পর অনেক চেষ্টা করেও টাকা দিতে পারলাম না। তিনি ভাড়ার টাকা না নিয়েই চলে গেলেন।’

সন্ধ্যায় কথা হয় উচ্ছ্বসিত আশরাফুলের সঙ্গে। তিনি বলেন, ‘আর্জেন্টিনা জয় লাভ কয়ায় কেমন ভালো লাগছে বলে বুঝাতে পারব না।’

আর্জেন্টিনা জয়ী হওয়ায় বিনা টাকায় যাত্রীসেবা দেওয়ার কথা রেখেছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আজ ৭০ জনের মতো আর্জেন্টিনা সমর্থককে বিনা বিনা টাকায় যাত্রীসেবা দিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা