× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১২:৫০ পিএম

গাজীপুরে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লি. কারখানা ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিস টানিয়ে দেন কর্তৃপক্ষ।

শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিস দেখে উত্তেজিত হয়ে উঠেন। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোডটি বন্ধ করে দেন। এসময় সকল যানবাহন ফিরিয়ে দেন শ্রমিকরা। অনেক যানবাহন চালকদের সঙ্গে তর্কবির্তক করতে দেখা যায় শ্রমিকদের।

হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এডমিন এন্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিসে উল্লেখ করা হয়, সোমবার কারখানার শ্রমিকবৃন্দ কর্তৃক কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবন্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। এছাড়াও কারখানার নির্ধারিত রপ্তানী কার্যক্রম ব্যাহত হওয়ার কারনে কোম্পানি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বার বার শ্রমিকবৃন্দদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘটের সামিল।

এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষনা করা হলো। 

নোটিসে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিসের মাধ্যমে অবহিত করা হবে। এছাড়াও কারখানার সিকিউরিটি ও রক্ষনাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যাক্তিগণ এ আদেশের আওতামুক্ত থাকবেন

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা