× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ২২:৩৯ পিএম

প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

নড়াইল সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. আকরাম মোল্যা (৬৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আকরাম মোল্যা সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকছেদ মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে আসা নড়াইলমুখী একটি ট্রাক গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছায়। এ সময় আকরাম মোল্যা পার্শ্ববর্তী রাস্তা থেকে তার অটোভ্যান নিয়ে মূল সড়কে উঠছিলেন। তখন ট্রাকটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা