× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেজাল কীটনাশক কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ২১:৪২ পিএম

ভেজাল কীটনাশক কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া এলাকা থেকে কৃষি কাজে ব্যবহারের জন্য ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির উপাদান ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় অভিযান চালিয়ে মো. দাউদ মাল্যা (৩৫) নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেন ভ্রাম্যমাণ আদালত। জানায় যায়, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যার ছেলে দাউদ মোল্যা (৩৫)। প্রায় এক বছর আগে বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া গ্রামে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। এরপরই শুরু করে কৃষিকাজে ব্যবহার করার জন্য ভেজাল কীটনাশক। ইতোমধ্যে বাজারজাত শুরু করে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক, কীটনাশক তৈরির উপাদান ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল অভিযুক্ত দাউদ মোল্যাকে ১ বছরের কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা