× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলা প্রশাসকের সঙ্গে পীরগঞ্জে সুধীজনের মতবিনিময়

পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৩ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম

জেলা প্রশাসকের সঙ্গে পীরগঞ্জে  সুধীজনের মতবিনিময়

পীরগঞ্জে নবাগত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে পীরঞ্জের উপজেলা পর্যায়ের সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৪ নভেম্বর) পীরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ললিতা পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আদিবাসী নেতা লিটন লাকড়া, চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, নূর মোহাম্মদ মঞ্জু, এনসিপি নেতা মাসুম বিল্লাহ, পীরগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন্নবী পলাশ, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, সাংবাদিক বাদল মিয়া, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়া উদ্দিন, শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ ফায়ার সার্ভিস-এর ইনচার্জ রতন শর্মা, শহীদ সোহাগের পিতা রেজাউল ইসলাম, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  তদন্ত নাহিদ হোসেন প্রমুখ।

ওই মতবিনিময় সভায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে  উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ পীরগঞ্জ উপজেলা সামগ্রিক তথ্য উপস্থাপন করেন। পরে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা  কার্যক্রম পরিদর্শন করেন ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা