× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠি এইচএসসি ও আলিম কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:২৫ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম

ঝালকাঠি এইচএসসি ও আলিম কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম শ্রেণির ‘এ প্লাস’ ও ‘এ’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজাপুর কাঁঠালিয়া সড়কের বাইপাস মোড়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী ও সাবরিনা সামাদ ফিরোজী এর আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে রাজাপুর এবং কাঁঠালিয়া উপজেলার ১৭টি কলেজ ও মাদ্রাসার এইচএসসি-আলিম শ্রেণিতে ‘এ প্লাস’ ও ‘এ’ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫৮ শিক্ষার্থী এতে অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিটির সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। বিশেষ অতিথি ছিলেন ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজী। নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার।

বক্তব্য দেন রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজাপুর ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি মো. শাকিল, সাধারণ সম্পাদক রাশেদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সভাপতি মো. ওয়াসিম মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, মঠবাড়ি ইউনিয়ন যুবদল সভাপতি আবুল কালাম হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা সরকারি তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জলিল আদিব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা