× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেসকোর বিরুদ্ধে ব্লকেড কর্মসূচি

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম

নেসকোর বিরুদ্ধে ব্লকেড কর্মসূচি

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-পাবনা) জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, নেসকোর ষড়যন্ত্রমূলক অবৈধ প্রিপেইড মিটার অতি দ্রুত বাতিল ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ‘কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দেওয়া হবে, দরকার হলে পুরো ঈশ্বরদী অচল করে  দেব আমরা।’ 

সোমবার (২৪ নভেম্বর) সচেতন নগরবাসী ফোরামের ব্যানারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেসকোর প্রিপেইড প্রকল্পের বিরুদ্ধে ডাকা ‘ঈশ্বরদী ব্লকেড’ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এ হুমকি দেন।

এদিকে ঈশ্বরদী ব্লকেড কর্মসূচির ডাকে ২ ঘণ্টা অধিকাংশ দোকানপাট বন্ধ করে উপজেলার প্রধান প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাতে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পৌর শহরের বকুলের মোড়ে ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ জনগণ ‘অবৈধ প্রিপেই মানি না, মানব না’Ñ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তারা বলেন, নেসকোর চাপিয়ে দেওয়া এ প্রিপেইড মিটার প্রতিস্থাপন বন্ধের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। 

এ আন্দোলনের মূল পথিকৃৎ ও সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক অধ্যাপক রাজিবুল আলম ইভান বলেন, যেখানে জনগণ চায় না এই প্রিপেইড মিটার, সেখানে নেসকো তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য জোরপূর্বক তা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। আমি তো কেবল জনগণের পক্ষে প্রতিবাদের ডাক দিয়েছি আর সেই ডাকে জনগণ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমে পড়েছে। ঈশ্বরদীর জনগণকে নিয়েই এ আন্দোলন চলবে।

এ ব্যাপারে ঈশ্বরদী নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দূন নূরের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা