× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৫:৩১ পিএম

১৭০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি/কৃষি মৌসুমে উফশী ও হাইব্রিড ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ১৭০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, শহিদুল ইসলাম, সালমা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ১৭শ’ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করেন তারা। এছাড়াও ২শ’ কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদনের পাশাপাশি কৃষিতেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক। রবি মৌসুমে ১৭শ’ কৃষকের মাঝে ২ কেজি করে বীজ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। আশা করি, এটি সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবেন কৃষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা