× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতের রায় উপেক্ষা করে ইটভাটা চালু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

আদালতের রায় উপেক্ষা করে ইটভাটা চালু

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের রায়ের আলোকে পরিবেশ অধিদপ্তরের গুঁড়িয়ে দেওয়া ইটভাটা ‘মা ব্রিকস’ ফের চালু করেছে মালিকপক্ষ। ইতোমধ্যেই ভাটায় নতুন ইট পোড়ানোও শুরু হয়েছে।

এর আগে আদালতের রায় উপেক্ষা করে ইটভাটাটি চালুর উদ্যোগ নেওয়া হলে ব্যাপক তোলপাড় ‍সৃষ্টি হয়। আদালতের রায় ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন ব্রয়লার চুল্লি নির্মাণ করে উৎপাদনে যাওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জানিয়েছে, এমন পরিস্থিতিতে ইটভাটাটি চালু করার খবর পেয়ে আমরা মালিককে নোটিস দিয়েছি। তবে ইটভাটার মালিক খোরশেদ আলম ভাটা চালুর সপক্ষে যুক্তি দিয়ে দাবি করেন, রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের কপি দেওয়া হয়েছে প্রশাসনের সব দপ্তরে। তবে রিট করার পর ইটভাটা চালু করার অনুমতি প্রদান সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি তিনি।

এদিকে আদালতের রায়, পরিবেশ অধিদপ্তরের নোটিসের তোয়াক্কা না করে ইটভাটা চালুর পক্ষে স্থানীয় কিছু ব্যক্তি ও ইটভাটার শ্রমিকদের নিয়ে মানববন্ধন করেছেন খোরশেদ আলম। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন বলেন, গত বছর আদালতের আদেশের আলোকে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি আদালতের রায়ের বিরুদ্ধে মা ইটভাটার মালিক একটি রিট করেছেন, কিন্তু এর কোনো নিষ্পত্তি হয়নি। এমন পরিস্থিতিতে আদালতের রায় ছাড়া ইটভাটা চালুর সুযোগ নেই। উপজেলা ইউএনও জামাল হোসেন বলেন, আদালতের রায়ের আলোকে ইটভাটাটি ‍গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টে রিটের আদেশ মোতাবেক আবারও আইনি ব্যবস্থা নেওয়া যাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা