× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ১০৯ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগের গণশুনানি

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৯:১০ পিএম

নারায়ণগঞ্জে ১০৯ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগের গণশুনানি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) গণশুনানি হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলা পরিষদে ৫২জন মুক্তিযোদ্ধার শুনানি করা হয়। ১০৯ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জামুকায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এ গণশুনানি করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন, সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। 

গণশুনানি শেষে বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন জামুকার নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে জামুকার সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারী ও অভিযুক্ত ১০৯ জনকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়। গণশুনানিতে ৫২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত হন। বাকিরা উপস্থিত না হওয়ায় তাদের পুনরায় নোটিশ দিয়ে শুনানির জন্য ডাকা হবে।

তিনি জানান, অভিযোগের বিষয়ে তারা প্রাথমিক যাচাই-বাছাই করে জামুকার পূর্ণাঙ্গ  সভায় উপস্থাপন করবেন, সেখানে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈয়দ মুহিবুর রহমান আরও জানান, অভিযোগকারীর বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিনা কারণে মান ক্ষুন্ন করা হলে অভিযুক্ত ব্যক্তিও আইনের আশ্রয়ের মাধ্যমে অভিযোগকারীর বিচার দাবি করতে পারবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা