× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজে অপহরণের নাটক সাজিয়ে স্ত্রীর কাছ থেকে টাকা আদায়

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৪২ পিএম

নিজে অপহরণের নাটক সাজিয়ে স্ত্রীর কাছ থেকে টাকা আদায়

কক্সবাজারের টেকনাফে প্রথম স্ত্রীর কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করার জন্য নিজেই অপহরণের নাটক সাজায় মো. আবু হানিফ। চার ঘণ্টার অভিযানের পর হানিফকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার আবু হানিফ চট্টগ্রাম হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মৃত ইউসুফের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পারিবারিক কলহের কারণে দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন।

শনিবার (২২ নভেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হানিফকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। চট্টগ্রাম হাটহাজারী মডেল থানায় করা জিডির সূত্র ধরে তারা সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানিয়েছেন, হানিফ গত ১৩ নভেম্বর সকালে চট্টগ্রামের হাটহাজারীর নিজ বাড়ি থেকে বের হয়ে টেকনাফে আত্মগোপন করেন এবং সব মোবাইল সিম বন্ধ করে নিখোঁজ হওয়ার নাটক সাজান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ তীব্র হওয়ায় তিনি প্রথম স্ত্রী খদিজাকে কিছু না জানিয়ে গত ১৮ অক্টোবর টেকনাফের কুরাবুইজ্জা পাড়ার বিধবা সানজিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। নতুন সংসার টিকিয়ে রাখতে তিনি প্রথম স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ‘অপহরণের নাটক’ তৈরি করেছিলেন। মুক্তিপণ আদায়ের নাটককে বিশ্বাসযোগ্য করতে হানিফ তার শ্যালক কাসিমকে দিয়ে নিজেকে সমুদ্রতীরবর্তী ঝাউবাগানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং সেই অবস্থার ভিডিও পরিবারকে পাঠিয়ে চার লাখ টাকা দাবি করেন।

উদ্ধারের সময় পুলিশের হাতে আসে দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড। তথ্যপ্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার মধ্যে হানিফের অবস্থান শনাক্ত করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে জানিয়ে ওসি বলেন, উদ্ধারের পর হানিফকে তার সহোদর ভাইয়ের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ে হাটহাজারী মডেল থানাকে ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা