× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজিতপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এহসানুল হুদার ২২ সমর্থক আটক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৪:৫৪ পিএম

বাজিতপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এহসানুল হুদার ২২ সমর্থক আটক

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার ২২ সমর্থককে আটক করেছে যৌথবাহিনী।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২২ নভেম্বর) রাতে এলাকায় মহড়া দেওয়ার সময় বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ এহসানুল হুদার সমর্থক গোলাম সারোয়ার ভুবনসহ ২২ জনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শনিবার বিকালে এহসানুল হুদার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিল বের হয়।

সৈয়দ এহসানুল হুদার মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে আসার পথে ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড় এবং সরিষাপুর, হালিমপুরসহ বিভিন্ন এলাকায় মিছিলে কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা। এ ঘটনার জের ধরে শনিবার রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় সৈয়দ এহসানুল হুদার লোকজন। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ,গুলি ও দেশীয় অস্ত্রসহ এহসানুল হুদার ২২ সমর্থককে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ০৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, এ ঘটনার বাজিতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা