× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১০:০৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাতাসে বইছে হিমেল হাওয়া। একই সঙ্গে মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। এদিকে এক সপ্তাহ পর আবারও তাপমাত্রা নামল ১২ ডিগ্রি সেলসিয়াসে। 

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল। হালকা কুয়াশার পর সকালে ঝলমলে রোদের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শরীরে বাড়তি শীতের অনুভূতি দিচ্ছে।

অন্যদিকে, শনিবার (২২ নভেম্বর) একই সময় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে রোদের উপস্থিতি থাকলেও দিন-রাতের তাপমাত্রার বড় তারতম্যের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট বেশি অনুভূত হচ্ছে।

গত কয়েক ধরেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত পঞ্চগড়ে কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও রবিবার তা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে বলেও তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা