× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জ- ২ আসন

এনসিপির মনোনয়ন ফরম কিনলেন আ.লীগ নেতা!

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২২:১৮ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ২২:৪৯ পিএম

এনসিপির মনোনয়ন ফরম কিনলেন আ.লীগ নেতা!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছে আওয়ামী লীগ নেতা খুরশেদ আলম বাচ্চু।

রাজধানী ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

খুরশেদ আলম বাচ্চু বিএনপির বহিস্কৃত ও বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি এবং গোমাস্তাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। 

এ বিষয়ে বিএনপি  নেতা আসাদুল্লাহ আহমদ  বলেন , কে কোথায় গিয়ে মনোনয়ন নেবে এটা নিতান্তই  তার ব্যক্তিগত বিষয়।  এক সময় সে আমাদের  সংগঠনে ছিল। কিন্তু সংগঠন বিরোধী কাজে সঙ্গে  যুক্ত  থাকায় তাকে বহিষ্কার  করা হয়। তার পর থেকে সে আওয়ামী লীগের  সঙ্গে যুক্ত  হয়।  এখন এনসিপি ফ্যাসিস্ট  আওয়ামী লীগ  নেতাকে মনোনয়ন  দিলে  আশ্চর্য  হওয়ার কিছু নেই। মুখে বড় কথা বললেও এনসিপি ২৪-এর চেতনা কতোখানি  ধারন করে সেটাই প্রশ্ন।

এদিকে, এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক ইমরান ইমনকে অন্য দলের নেতা এনসিপির মনোনয়ন ফরম কিনতে পারবে কিনা এমন প্রশ্ন করলে তিনি জানান, ফরম কেনার ক্ষেত্রে আমরা কাউকে বাধা দেয়নি, ওপেন একটা কল দিয়েছে সবার জন্য। তবে যাচাই-বাছাই করে মনোনয়ন দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা