× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কচুয়ায় কুপিয়ে বাবার মাথা বিচ্ছিন্ন, ছেলে আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২১:৩৬ পিএম

কচুয়ায় কুপিয়ে বাবার মাথা বিচ্ছিন্ন, ছেলে আটক

চাঁদপুরের কচুয়া উপজেলায় তাল গাছের চারা রোপণে বাঁধা দেয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে পাষন্ড ছেলে মোহাম্মদ হোসাইন (২৮)।

শনিবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ লোমহর্ষক ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে আটক করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন জানান, মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং তিনি একজন কোরআনে হাফেজ। কিছুদিন পূর্বে মানসিক সমস্যার কারণে তার স্ত্রীকেও সে তালাক দেয়। ঘটনার দিন বিকালে হোসাইন নিজ বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তার বাবা আব্দুল খালেক বাধাঁ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন ঘর থেকে ধারালো দা এনে বাবার গলায় উপর্যপুরী কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত হোসাইনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা