× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পীরগঞ্জ প্রেস ক্লা‌বের নির্বাচনে মিলন সভাপ‌তি ও হা‌বিব সম্পাদক

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌বেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ২০:২১ পিএম

পীরগঞ্জ প্রেস ক্লা‌বের নির্বাচনে মিলন সভাপ‌তি ও হা‌বিব সম্পাদক

রংপু‌রের পীরগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বা‌র্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচ‌নে সভাপ‌তি সম্পাদকসহ ৫টি প‌দে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হয়। নির্বাচনে সভাপ‌তি এটিএম মাজহারুল আলম মিলন ও সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমান হা‌বিব নির্বাচিত হন।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈ‌নিক খোলা কাগ‌জের পীরগঞ্জ প্রতি‌নি‌ধি সাংবাদিক আব্দুল্লা‌হিল বাকী বাবলু ও দৈ‌নিক সমকা‌লের পীরগঞ্জ প্রতি‌নি‌ধি এটিএম মাজহারুল আলম মিলন। মোট ৩৩ ভোটারের সবাই ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন।

গণনা শেষে প্রিজাইডিং অফিসার শ‌হিদুল ইসলাম পাশা জানান, এটিএম মাজহারুল আলম মিলন ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লা‌হিল বাকী বাবলু পে‌য়ে‌ছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ক‌রেন। এ প‌দে কা‌লের ক‌ণ্ঠ প‌ত্রিকার পীরগঞ্জ উপ‌জেলা প্রতি‌নি‌ধি সাংবাদিক হা‌বিবুর রহমান হা‌বিব ১৭ ভোট পে‌য়ে নির্বা‌চিত হয়ে‌ছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতারুজ্জামান রানা ভোট পে‌য়ে‌ছে ১১‌টি ও অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডিএম আব্দুল হা‌কিম পে‌য়ে‌ছে ৫টি ভোট।  প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় তিনি হাড্ডাহা‌ড্ডি প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন‌্যান‌্য প‌দে নির্বাচনের ফলাফ‌লে সিনিয়র সহ-সভাপতি-১ দৈ‌নিক দিনকাল প‌ত্রিকার প্রতি‌নি‌ধি বখ‌তিয়ার রহমান, সহ-সভাপতি-২ প‌দে দৈ‌নিক প্রতি‌দি‌নের বার্তার অমিতাব বর্মণ নির্বা‌চিত হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক-১ প‌দে দৈ‌নিক মানবজ‌মিন প‌ত্রিকার সাংবা‌দিক আনজারুল হক ও যুগ্ম-সাধারণ সম্পাদক-২ প‌দে দৈ‌নিক দেশ রূপান্ত‌রের পীরগঞ্জ উপ‌জেলা প্রতি‌নি‌ধি এম এ র‌হিম একক প্রার্থী হি‌সে‌বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বা‌চিত হন। সাংগঠ‌নিক সম্পাদক যু‌গের আলো প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আব্দুল ক‌রিম সরকার, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ প‌ত্রিকার সাংবা‌দিক মিনহাজুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক দাবানল প‌ত্রিকার সাখওয়াত হো‌সেন; এছাড়া শিক্ষা ক্রীড়া ও পাঠাগার সম্পাদক দৈ‌নিক কা‌লের খবর প‌ত্রিকার সাংবা‌দিক কামরুল হাসান সাগর প্রধান, ধর্ম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানব ক‌ণ্ঠের প্রতি‌নি‌ধি আশিকুর রহমান আশিক, সা‌হিত‌্য ও সংস্কৃ‌তি সম্পাদক কা‌লের ছ‌বি প‌ত্রিকার প্রতি‌নি‌ধি কামরুল হাসান মিলন, তথ্য, যোগা‌যোগ ও স্বাস্থ‌্যবিষয়ক সম্পাদক দৈ‌নিক প‌রি‌বেশ প‌ত্রিকার স্টাফ রি‌পোটার সাংবা‌দিক বাদল মিয়া।

নির্বাচন কমিশনার সাংবা‌দিক হাসান আলী প্রধান জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা