× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৮:৩০ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৮:৩৬ পিএম

জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে এক নারীসহ কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাঁন মিয়া বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার বালিয়াটী ইউনিয়নের শিমুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলীয়া গ্রামের চাঁন মিয়ার সঙ্গে একই গ্রামের মেহেদী হাসানের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে সুমন মিয়া,

মেহেদী হাসান, রাসেদুল ইসলাম, হুমায়ুন কবিরসহ  একদল লোক লাঠি, ছ্যান, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় লাল মিয়া, হানিফ আলী ও রুজিনা আক্তার হামলার শিকার হন। তারা গুরুতর আহত হয়েছেন। সাটুরিয়া থানার ওসি আল- মামুন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা