× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রাম-৩

তারুণ্যের মুখোমুখি ব্যারিস্টার সালেহী

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৮:২৬ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৮:৩৫ পিএম

তারুণ্যের মুখোমুখি ব্যারিস্টার সালেহী

উলিপুরে তরুণ ভোটারদের মুখোমুখি হয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। 

শনিবার (২২ নভেম্বর) সকালে উলিপুর দ্বিমুখী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষা, বেকারত্ব, নদীভাঙন, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তরুণদের একের পর এক প্রশ্নের উত্তর দেন।

পিছিয়ে থাকা এই উপজেলার প্রায় দুই শতাধিক তরুণ উপস্থিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তার করণীয় জানতে চান। তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা, শিক্ষা সংকট, স্বাস্থ্যসেবার দুরবস্থা, বেকারত্ব, নদী ভাঙন ও দারিদ্র্যতা নিরসনের প্রতিশ্রুতি দেন। 

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জোর করে বোরকা পরতে বাধ্য করা হবে কি না—তরুণদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সালেহী বলেন, ইসলাম কখনো কাউকে জোর করে কিছু চাপিয়ে দেয় না। মুসলমান ও হিন্দুসহ সবার পরিবার–মূল্যবোধ আছে, সেই মূল্যবোধই আমাদের কাছে অগ্রাধিকার পাবে। 

পরে তিনি উলিপুরকে উন্নয়নের নতুন পথে নিতে ‘ফাইভ-জিরো নীতি’ ঘোষণা করেন। এর আওতায় নিরক্ষরতামুক্ত, কর্মহীনতামুক্ত, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, গৃহহীনতামুক্ত, চিকিৎসাহীনতামুক্ত উলিপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, চাকসুর নির্বাহী সদস্য সালমান শাকিব, উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্লাবন, জেলা শিবির সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-তরুণ ভোটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা