ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৭:৫৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫ ১৮:০১ পিএম
ঘাতক ছেলে আসলাম।
টাঙ্গাইলে ছেলের লাঠির আঘাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আরশেদ আলী (৮০)। ঘাতক ছেলে আসলাম (২৫) পলাতক রয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় জানান, শনিবার সকালে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে আরশেদ আলী ও তার ছেলে আসলামের সঙ্গে ঝগড়া হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আসলাম তার বাবার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই আরশেদ আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরশেদ আলী মারা যায়। এ ঘটনায় ছেলে আসলাম পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।