× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২০:২৯ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ২১:০৩ পিএম

বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বাংলাদেশি এক নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যেম হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (২১ ন়ভেস্বর)  বিকাল ৪টার দিকে দর্শনা বন্দরের চেকপোস্টের শুন্যরেখায় ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল হোসেনসহ ৫ জন এবং ভারতের ৩২ বিএসএফ গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার শিব শংকর সিংসহ ৫ জন বৈঠকে অংশ নেন।
পতাকা বৈঠকে  বিএসএফের কোম্পানি কমান্ডার বিজিবি কোম্পানি কমান্ডারের কাছে নাগরিকের নথি প্রদান করেন। এরপর নথি যাচাই-বাছাই সম্পূর্ণ করে বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হন। পরবর্তীতে বিএসএফ কর্তৃক বিজিবির কাছে হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পূর্ণ করেন।
হস্তান্তর করা বাংলাদেশি নাগরিক নরসিংদী জেলার শিবপুর থানার আশরাফপুর গ্রামের ফায়েজ উদ্দীনের ছেলে মো. হানিফ খান (৪৭)।
বিজিবি জানায়, বাংলাদেশী এই নাগরিককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সে গত ৭ নভেম্বর সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে । সে আজমীর গিয়েছিল খাজা মঈনুদ্দীন চিশতি ( রহ). মাজার জিয়ারতে।
পরবর্তীতে ২০ নভেম্বর বাংলাদেশে ফিরে আসতে গেলে  ভারতের ৩২ গেদে বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক আটক হয়। অতঃপর বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর করে। এরপর তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা