চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২০:০৪ পিএম
কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারিঘোনা এলাকায় আগুনে ছয়টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুব দ্রুত ছড়িয়ে পড়া আগুনে একে একে ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে জানা গেছে, খবর পেয়ে তাদের একটি দল সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।