গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম
গোপালগঞ্জের অজপাড়াগাঁয়ে অনুষ্ঠিত হলো কাশবন সাহিত্য পত্রিকা লেখক সম্মেলন। শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে সারা দেশের খ্যাতমান কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাবরিনা বিনতে আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফারুক মাহমুদ।
কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতি্ত্বে অন্যান্যের মধ্যে কবি আসাদ কাজল, কবি ফরিদুজ্জামান, জে. কে পলিমার ইন্ডাস্ট্রিজের এমডি মো. কামরুজ্জামান কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ সদর উপজেলার ডেমাকৈর গ্রামে জে. কে পলিমার ইন্ডাস্ট্রিজে এ লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, সত্যি এখানকার পরিবেশ কবিদের জন্য অত্যন্ত উপযোগী। এখানে বসে কবিতা লেখায় মনোনিবেশ করা যায়। এমন পরিবেশে কবিতা লিখতে পারলে পাঠকদের ভালো কিছু দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।