× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সকালে নিখোঁজ, দুপুরে বাড়ির পাশের জঙ্গলে মিলল শিশুর লাশ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২১:২৯ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ২১:৩০ পিএম

সকালে নিখোঁজ, দুপুরে বাড়ির পাশের জঙ্গলে মিলল শিশুর লাশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ির পাশের একটি ঝোপঝাড় থেকে তেঁতুল কুড়াতে গিয়ে নিখোঁজ এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আলফাডাঙ্গার পাকুড়িয়া গ্রামের ঝোপঝাড়ের ভেতরে একটি বাবলা গাছ থেকে ওই শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়

প্রাথমিক তদন্তে হত্যার আলামত পেয়েছে পুলিশ। তবে নিহতের পরিবার দাবি, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

নিহত শিশুর নাম জায়ান মোল্লা (৭), সে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রিস প্রবাসী পলাশ মোল্লার ছেলে। সে স্থানীয় জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রাথমিক শাখার নার্সারি শ্রেণির ছাত্র ছিল

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জায়ান স্থানীয় জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রাথমিক শাখার নার্সারি শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৯টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে তেঁতুল খাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। একপর্যায়ে দুপুর ২টার দিকে বাড়ির আদূরে প্রতিবেশি চান মিয়ার জঙ্গলের ভেতর একটি খই-বাবলা গাছে শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে বিকাল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) আজম খান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামত দেখে ধারণা করা হচ্ছে- এটি হত্যাকাণ্ড। তবে এর সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি পুলিশ হত্যার কারণ উদ্ঘাটনে সব ধরনের তদন্ত অব্যাহত রেখেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সহকারী পুলিশ সুপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা