ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরীর খাগঢহর এলাকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টের পর ব্যাপক আলোচনার ঝড় বইছে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এর পর প্রকৃত ঘটনা জানা যাবে।