× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, জরিমানা

কুমিল্লা অফিস

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৮:০০ পিএম

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, জরিমানা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নকল প্যাকেটে রসমালাই বিক্রির অভিযোগে হাফছা সুইটস অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিদার মার্কেট (কাশিনাথপুর) এলাকায় পরিচালিত অভিযানে কারখানার উৎপাদন পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। এছাড়া অনুমোদনহীন রং ব্যবহার এবং নিজেদের প্রতিষ্ঠানের নামের পরিবর্তে ‘কুমিল্লা মাতৃভান্ডার’ নামে নকল বক্স/প্যাকেটে রসমালাই বিক্রির প্রমাণ মেলে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অফিস সহকারী ফরিদা ইয়াসমিন, নমুনা সংগ্রহকারী মো. সাকিবসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সহকারী পরিচালক কাউছার মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা