× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় তিন তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১২:৪৯ পিএম

চুয়াডাঙ্গায় তিন তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক পাচারের অভিযোগে আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ (মেহেরপুর)। উদ্ধারকৃত তক্ষকগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার (১৯ নভেম্বর)  রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার।

এ বিষয়ে র‌্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান ( এস)  বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আব্দুল আজিজকে গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা