× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে আসা মুখপোড়া হনুমান রংপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২২:১৩ পিএম

ভারত থেকে আসা মুখপোড়া হনুমান রংপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত

দিনাজপুরের হিলিতে ভারতের সীমান্ত থেকে আগত একটি মুখপোড়া হনুমান গত কয়েকদিন ধরে উপজেলা অফিস ও জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হলেও প্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছিল। বনবিভাগ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হনুমানটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্ভবত ভারত থেকে আসা একটি মুখপোড়া হনুমান কয়েকদিন ধরে সরকারি অফিস ও জনবহুল এলাকায় ঘুরছিল। প্রাণিসম্পদ ও বনবিভাগের সহযোগিতায় গতকাল বিকালে হনুমানটিকে উদ্ধার করা হয়েছে। পরে কিউরেটর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে হনুমানটি অফিস এলাকার ছাদ ও গাছের ডালে ওঠা-নামার কারণে বিস্ময় সৃষ্টি করলেও, কোনো ক্ষতি না করে নিরাপদে উদ্ধার হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা