× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামাক চাষ রোধে সচেতনতা সভা

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:০৩ পিএম

তামাক চাষ রোধে সচেতনতা সভা

বান্দরবানের লামায় নদীর তীর থেকে ৫০ ফুট পর্যন্ত সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পানির উৎস সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বৃটিশ টোব্যাকো লামা এরিয়ার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। 

এসময় তিনি নদীর তীরবর্তী অঞ্চলে তামাক চাষের পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন, তামাক চাষের ফলে ভূমির উর্বরতা হ্রাস পায় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর তীর থেকে ৫০ ফুট সরকারি খাস জমিতে তামাক চাষ কঠোরভাবে নিষিদ্ধে জোর দেন। আলোচনা সভা শেষে উপস্থিত মোট ৩৯৩ জন কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়। 

সভায় লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা পৌরসভার সহকারী প্রকৌশলী রুই প্রু অং মার্মা, লামা পৌরসভার কর নির্ধারক নুর মোহাম্মদসহ স্থানীয় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা