× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯ পরিবার পেল মানবিক সহায়তার ঢেউটিন ও চেক

কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৩০ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৩১ পিএম

১৯ পরিবার পেল মানবিক সহায়তার ঢেউটিন ও চেক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়ার বিভিন্ন ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, হতদরিদ্র ও অসহায় ১৯টি পরিবারের মাঝে বসতঘর পুনঃনির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে দুই বান্ডেল ঢেউটিন ও ৬হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।  

অসহায় উপকারভোগীরা ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা