× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাপী ফসিল গ্যাসের বিস্তার রোধের দাবিতে পাথরঘাটায় নৌবহর কর্মসূচি

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৩:৫৫ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৪:১০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিশ্বব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে পাথরঘাটায় নৌবহর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ নৌ র‍্যালির আয়োজন করে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা নতুন বাজার ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, বিএফডিসি আড়ৎদার কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পাথরঘাটা সমন্বয়ক উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক মিথুন মিত্র, সোহাগ আকন প্রমুখ।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি বিশ্ব উষ্ণতা বৃদ্ধির প্রধান উৎস। শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের গতি আরও বাড়ছে। এতে মানবদেহে শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগ

ঝুঁকি বাড়িয়েছে। তাছাড়া জমির ক্ষতি, পানি দূষণ, ভূমিকম্পের ঝুঁকি দিনদিন বাড়ছে। বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধ করতে হবে। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা