× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্নোগ্রাফি আইনে মামলা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২১:৫৮ পিএম

পর্নোগ্রাফি আইনে মামলা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুরে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা ওই আসামিকে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে আটক করে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মেহেদী হাসান (৩৩) ও ভিকটিম ৪ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর তালাকপ্রাপ্ত হন। এরপর আসামি পুনরায় বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি তাদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ব্যক্তিগত ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ভিকটিমের ভাবির মেসেঞ্জারে পাঠায় এবং বিয়েতে রাজি না হলে ফেসবুক গ্রুপে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

ঘটনার পর ভিকটিম নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিরোধ আইন-২০১২ এর ৮(২)/৮(৩)/৪ ধারায় মামলা দায়ের করেন, মামলা নং: ০৭/২৬২, তারিখ: ১৬/১১/২৫। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। পরে র‌্যাব-১৩ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরপর (১৭ নভেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ের সামনে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণ, অপহরণ, হত্যা ও পর্নোগ্রাফিসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাব ভবিষ্যতেও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা