× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাবের অভিযান

দিনাজপুরে ৩ যাত্রীর মৃত্যুর ঘটনায় বেপরোয়া বাসচালক গ্রেপ্তার

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২১:২৫ পিএম

দিনাজপুরে ৩ যাত্রীর মৃত্যুর ঘটনায় বেপরোয়া বাসচালক গ্রেপ্তার

দিনাজপুরে নাবিল পরিবহনের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী মৃত্যুবরণ ও ২ জন গুরুতর আহতের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাসচালক মো. হামিদুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদীর দায়েরকৃত মামলার এজাহার সূত্র অনুযায়ী, গত ১৩ জুন রাত ১০টায় ভুক্তভোগী তামান্না আক্তার (২৫) পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে যাত্রা করেন। বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলছিল। ১৪ জুন রাত ৩টা ১৫ মিনিটে দিনাজপুর-বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট থানাধীন নূরজাহানপুর মোড়ে পৌঁছালে বাসটি সামনে থাকা আমভর্তি মিনি ট্রাককে (নং ঢাকা-মেট্রো-ন-২০-৮২৩৩) সজোরে ধাক্কা দেয়।

এতে বাসটি উল্টে গিয়ে তামান্না আক্তারসহ ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আরও ২ জন গুরুতর আহত হন। নিহত তামান্নার পিতা মোঃ হাসেম আলী ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন।

মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বসহ প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালায়।

এদিকে দুর্ঘটনার পর থেকেই বাসচালক হামিদুল ইসলাম আত্মগোপনে ছিলেন। র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে। গত ১৭ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটে র‌্যাব-১৩ এর সিপিসি-১ (দিনাজপুর) ও সিপিসি-২ (নীলফামারী) এর চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে পঞ্চগড়ের বোদা উপজেলার সুতিপকরী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত চালককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, সড়কে বেপরোয়া আচরণের মতো প্রতিটি সহিংস ঘটনা প্রতিরোধে র‌্যাবের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা