নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
হেফাজতে ইসলাম বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে জেলা হেফাজতে ইসলাম। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর কার্যালয়ে জেলা সভাপতি আল্লামা মুফতি মুবারক উল্লাহ দাঃ বাঃ এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ১০১ সদস্যের এই কমিটি চূড়ান্ত করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে মুফতি বেলায়েত উল্লাহ কাসেমীকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মেহেদী হাসান।
অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের সিনিয়র সহ-সভাপতি আল্লামা বোরহান উদ্দিন কাসেমী দাঃ বাঃ, মুফতি দ্বীন মুহাম্মাদ আশরাফ দাঃ বাঃ, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ইউসুফ ভূঈয়া, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি জাকারিয়া খান, আইন বিষয়ক সম্পাদক মুফতি ইসহাকল আল হুসাইনী, দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা হেফাজতে ইসলামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মেহেদী হাসান কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব শায়খ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ, জেলা আমীর মুফতি মুবারক উল্লাহ দাঃ বাঃ, সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমীসহ জেলার সব নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানান।
তিনি বলেন, নবীনগরের প্রতিটি ইউনিয়নে হেফাজতে ইসলামের কমিটি গঠন করে অপসংস্কৃতি রোধ, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে—ইনশাআল্লাহ।