× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা, ৩ পুলিশ সদস্য আহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১১:১৯ এএম

কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদে ককটেল হামলা, ৩ পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় ১টি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ২টি ককটেল হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, কোটালীপাড়া থানার কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) ।

আহতরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিন বলেন, আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের জানিয়েছেন। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এস.আই মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্ত কাজ শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা