× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার ফাঁসির রায়ে চৌদ্দগ্রামে জামায়াত যুববিভাগের আনন্দ মিছিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ০০:৪২ এএম

শেখ হাসিনার ফাঁসির রায়ে চৌদ্দগ্রামে জামায়াত যুববিভাগের আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ের আদেশে চৌদ্দগ্রামে আনন্দ মিছিল করেছে পৌর জামায়াতের যুব বিভাগ। 

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন ও সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামাল উদ্দিন, মাওলানা শফিকুর রহমান, মোঃ শাহআলম, মাওলানা আরিফুর রহমান, লিয়াকত আলী শিকদার, আবদুল্লাহ মো: মাছুম, আবদুল্লাহ আল মিশু, নুরুল ইসলাম চৌধুরী, কাজী দ্বীন ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তবেই নির্যাতিত মানুষের মন ও গণহত্যায় নিহতদের আত্মা শান্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা