× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলিপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২২:২০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‎কুড়িগ্রামের উলিপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে অনুরাধা বর্মন নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎নিহত অনুরাধা বর্মন ওই এলাকার অমল চন্দ্র বর্মনের সন্তান। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎‎নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুটি ঘুম থেকে উঠলে মা তাকে শীতের কাপড় পড়িয়ে দেন। পরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে সে উঠানে খেলা করতে থাকে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে সন্ধ্যার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

‎‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা