× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায় ঘোষণার পর বগুড়ায় আ.লীগ কার্যালয়ে আগুন

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ২২:০৯ পিএম

রায় ঘোষণার পর বগুড়ায় আ.লীগ কার্যালয়ে আগুন

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বগুড়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। এর আগে সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর পরই ভেঙে ফেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শহরের সাতমাথায় শহীদ পরিবার–জুলাই যোদ্ধাদের নিয়ে আনন্দ মিছিল করে ছাত্রদল। পরে জুলাই স্তম্ভের সামনে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ভাঙা আ.লীগ কার্যালয়ে আগুন ধরানো হলে পুলিশ তা দ্রুত নিভিয়ে ফেলে।

পরে জলেশ্বরীতলার অস্থায়ী কার্যালয় থেকে সাতমাথা পর্যন্ত আনন্দ মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। রায় ঘোষণার পর থেকেই শহরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা