× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে গলা কেটে হত্যা

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৯:৫৬ পিএম

রিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে গলা কেটে হত্যা

ফেনীর সোনাগাজীতে রিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ ঘটিকার সময় উপজেলার সাহেবের ঘাট ব্রিজসংলগ্ন পশ্চিম চর দরবেশ গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত চালকের নাম মনোরঞ্জন দাস। সে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ভুঞাবাজারসংলগ্ন রাখাল ডাক্তার বাড়ির বাসিন্দা।

নিহতের ছেলে শ্যামল দাস বলেন, সন্ধ্যায় পরিবারের সঙ্গে ভাত খেয়ে রিকশা নিয়ে বের হয়ে যান বাবা। 

তিনি আরো বলেন, এক সপ্তাহ আগে এনজিও থেকে ঋণ নিয়ে বাবা ব্যাটারি চালিত রিকশাটি ক্রয় করেন। বয়সের কারণে অন্য কাজ করতে না পারায় পরিবারের ভরনপোষণের জন্য তিনি রিকশা চালানো শুরু করেন। সামান্য রিকশার জন্য বাবাকে হত্যা করা হবে সেটি আমাদের জানা ছিল না।

স্থানীয় নিসাদ ভূঞা বলেন, নিহত মনোরঞ্জন দাসের পরিবারের সবাই কর্মঠ। বয়সের কারণে মাঠে কাজ করতে না পেরে তিনি রিকশা চালানো শুরু করেন।তার হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার সবাই ক্ষুব্ধ।

ঘটনাস্থলের পাশের বাসিন্দা আলাউদ্দিন ভূঞা বলেন, গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দিই। কয়েক ঘণ্টা পর সোনাগাজী ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। দুই থানার সীমান্তবর্তী হওয়াতে ঘটনাস্থল নিয়ে উভয় থানার পুলিশ কর্মকর্তারা পরস্পরবিরোধী অবস্থান নেয়।পরে সেনাবাহিনী আসার পর মৃতদেহ সোনাগাজী থানায় নিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার কারণ ও সন্দেহভাজন অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা